চকরিয়ায় ল্যাপটপ ও ৮টি মোবাইল ফোনসহ ১ জন গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে যাত্রীবাহী সিএনজি গাড়ি থামিয়ে চোরাই একটি ল্যাপটপ ও ৮টি মোবাইল সেট উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ কাইছার উদ্দিন (২১) নামের এক যুবককে।
শনিবার রাতে উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি শিমুল চৌধুরী অভিযান চালিয়ে এসব পণ্যসহ চোরকে গ্রেফতার করেন। আটক কাইছার উপজেলার কোনাখালী ইউনিয়নের দত্তপাড়ার মোকতার আহমদের ছেলে।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জাগো নিউজকে বলেন, গ্রেফতারকৃত চোর কাইছার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এসব পণ্য চকরিয়ায় এনে বাজারজাত করে আসছিলেন। শনিবার একটি সিএনজি গাড়িতে করে এসব চোরাই মালামাল নিয়ে পেকুয়ায় ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস