বেনাপোলে বিপুল পরিমাণ দুই টাকার নোট উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০০ এএম, ২৩ অক্টোবর ২০১৭

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০ হাজার পিস দুই টাকার নোট উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এসব নোট উদ্ধার করা হয়। তবে টাকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ বাংলাদেশি ২ টাকার নোট ভারতে পাচার হয়ে যাচ্ছে- এমন খবরে সোমবার সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বাস টার্মিনালে অভিযান চালায়। অভিযানে একটি বাসের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার মধ্য থেকে ২ টাকার ২০ হাজার পিস নোট উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় পাচারকারীকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

মিলন রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।