শার্শায় জোড়া লাগানো শিশুর জন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১০ নভেম্বর ২০১৭

যশোরের শার্শা উপজেলার একটি ক্লিনিকে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের দুই ঘণ্টা পরই বাচ্চা দুটির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাভারণের পল্লী ক্লিনিকে এ জোড়া লাগানো শিশুর জন্ম হয়।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার ঘিবা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী রাশিদা বেগমের প্রসব বেদনা ওঠে। এ সময় তাকে নাভারণ বাজারের পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ডা. মুস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে রাশিদা জোড়া লাগানো দু’টি কন্যা সন্তানের জন্ম দেন।

এদিকে জোড়া লাগানো শিশু দুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনসাধারণ ভিড় জমাতে শুরু করেন ক্লিনিকে। জন্মের দুই ঘণ্টা পর শিশু দুটির মৃত্যু হয়।

পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডা. মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জন্মের দুই ঘণ্টার মধ্যেই শিশু দু’টি মারা যায়। তবে তাদের মা রাশিদা বেগম সুস্থ আছেন।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।