যবিপ্রবিতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক ইছাদ আলী যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তীর্ণ ছাত্র এবং শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। শুক্রবার বিকেলে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক ইছাদ আলী যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তীর্ণ ছাত্র এবং শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

শুক্রবার বিকেলে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, শুক্রবার যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ছিল। এই পরীক্ষার জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত টিম ছিল। এরই মধ্যে ক্যাম্পাসে কিছু ছেলে শিক্ষকদের সঙ্গে বাক-বিতণ্ডয় লিপ্ত হয়।

এদের মধ্যে থেকে ইছাদ নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। পরে ইছাদের শরীর তল্লাশি করে একটি সেভেন পয়েন্ট সিক্স-টু পিস্তল উদ্ধার করা হয়। 

তবে ইছাদ যবিপ্রবির ছাত্র কিনা বা তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী। 

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।