বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


প্রকাশিত: ১১:৫২ এএম, ০৩ জুলাই ২০১৫

বাহরাইনের আমওয়াজ এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক ফয়সাল হোসেন (২৮) নিহত হয়েছেন।  নিহত ফয়সাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের অহিদুর রহমানের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। তার মরদেহ বাহারাইনের সালমানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের প্রতিবেশি নজরুল ইসলাম জানান, ফয়সাল বাহরাইনের কুয়েস্ট রিয়েলিটি নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষে গত ২৯ জুন সাইকেলযোগে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ফয়সাল ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, দীর্ঘ তিন বছর আগে সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে ফয়সাল বাহারাইন গমন করেন।

এদিকে, উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার মা-বাবা দিশেহারা। ফয়সাল ২ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড়। মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন ফয়সালের বাবা।

কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।