কুমিল্লায় ডিসি-এসপি`র বাজার পরিদর্শন
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীতে ভেজাল প্রতিরোধ এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে বাজার পরিদর্শন করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার মহানগরীর নিউ মার্কেট এলাকার মাছ, সবজি ও মুদি দোকান পরির্দশন করেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) ক্রেতাদের ওজন ঠিক রাখতে যান্ত্রিক পাল্লা ব্যবহার ও বাজারে দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শনের মাধ্যমে সঠিক মূল্যে জিনিসপত্র ক্রয়-বিক্রয় করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশরাফ, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক খান ও কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন/এআরএ/আরআই