শাহ আবদুল করিম স্মরণে সংগীতানুষ্ঠান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭

বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে গাইবান্ধায় ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে গাইবান্ধা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা বাউল শাহ আবদুল করিম শিল্পী ও ভক্তগোষ্ঠী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ।

অনুষ্ঠানে বাউলসম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় ১৮টি গান পরিবেশন করেন বিশিষ্ট সাংবাদিক সরকার মো. শহীদুজ্জামান, সুভাষ মল্লিক, জ্যোতির্ময়ী সরকার উর্মি, পূজা মোদক, তনিমা আহম্মেদ, ইরা, প্রজ্ঞা সাহা, বীপা, অথৈ, জ্যোতি সরকার, লিমন রায়, তোরসা, আশফি আক্তার, অনন্যা ও আঁচল প্রমুখ।

গাইবান্ধা বাউল শাহ আবদুল করিম শিল্পী ও ভক্তগোষ্ঠীর আহ্বায়ক সরকার মো. শহীদুজ্জামান বলেন, বাউল সংগীত মানুষের হৃদয় নাড়া দেয়। এটা আমাদের প্রাণের সংগীত। অথচ ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তাই এই অনুষ্ঠানের আয়োজন। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

রওশন আলম পাপুল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।