উখিয়ায় হাতির আক্রমণে রোহিঙ্গার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির হামলায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় হুড়োহুড়িতে আহত হয়েছেন আরো পাঁচ জন। শুড় দিয়ে ভেঙে দিয়েছে ছয়টি ঝুপড়ি ঘর। শুক্রবার ভোররাতে বালুখালীর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে আরও চার রোহিঙ্গা নিহত হন। এছাড়াও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বন্য হাতির আক্রমণে এ পর্যন্ত প্রায় ১৫ জন নিহত হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শুক্রবার ভোররাতে দুটি বন্য হাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।