যশোরে সাবেক সংসদ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোরের পদ্মবিলা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ মো. শাহাদৎ হুসাইনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে তার কর্মস্থল যশোর সদর উপজেলার পদ্মবিলা সিনিয়র মাদরাসা থেকে ঝিকরগাছার বাঁকড়ায় ফেরার পথে নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি আজমল হুদা। তিনি বলেন, তার নাম যদি আবু সাঈদ মো. শাহাদত হয়ে থাকে তাহলে তিনি আটক হয়েছেন।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।