পেছন থেকে ধাক্কা দিয়ে দু'জনকে পিষ্ট করে গেল বাসটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের মনিরামপুরে বাস চাপায় চানাচুর কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মণিরামপুর-কালীবাড়ি সড়কের সিলেমপুর বাজারের আকিজ জুট মিলের একটি (ঢাকা মেট্রো-স-১৪-০০৬২) বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাড়দীয়া গ্রামের রহমত উল্লাহর ছেলে মা চানাচুর এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি নজরুল ইসলাম (৩০) ও আগরহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে ভ্যানচালক সাহেব আলী (৫০)। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

মণিরামপুর থানা পুলিশের এসআই তোবারক আলী জানান, উপজেলার সুন্দলপুর বাজার থেকে ভ্যানে চানাচুর বোঝাই করে নেহালপুর বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন নজরুল ও সাহেব আলী। আর আকিজ জুটমিলের বাসটি সাতনল বাজার থেকে শ্রমিকদের নিয়ে নওয়াপাড়ায় যাচ্ছিল। পথে সিলেমপুর বাজারের কাছাকাছি বাসটি ভ্যানের পেছন থেকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।