বেনাপোল সীমান্তে ৬৪ লাখ টাকাসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৪ লাখ টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক বাবু মিয়া (৪৩) বেনাপোলের সর্বাঙ্গহুদা গ্রামের রমজান আলীর ছেলে।

বুধবার রাত ৯টার দিকে সীমান্তের রঘুনাথপুর বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মামুনার রশিদের নেতৃত্বে টহল দল সীমান্তের মেইন পিলার ১৯ এর ৬এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত হতে আসার সময় বাবু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৬৪ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে বুধবার রাত ১০টার দিকে বেনাপোলের সাদীপুর এলাকা থেকে বিজিবি পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।