রাস্তায় পড়ে থাকা নিথর শিশুটির পরিচয় জানে না কেউ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বছর বয়সী অজ্ঞাত এক শিশুকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বুধবার রাত ৯টার দিকে ফতুল্লার নন্দলালপুর নাগকাটা বাড়ির মসজিদ সংলগ্ন শংকর বাবুর বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কন্যা শিশুটিকে এলাকার কেউ চিনতে পারেনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কে বা কারা শিশুটিকে গলাটিপে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। শিশুটির পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

শাহাদাৎ হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।