যশোরে ২০টি স্বর্ণের বার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ভারতে পাচারকালে যশোর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধান্যখোলা কোম্পানির একটি টহল দল সুবেদার মো. শফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে মেইন পিলার ২৫ এর ৩ এস এর নিকট বাহাদুরপুর মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে তিনি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যান। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জিানান।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।