বেনাপোলে শিশুসহ ৩২ বাংলাদেশি আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পর বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ৩২ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১০ জন শিশু, ১০ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তারিকুল ইসলাম জানান, অবৈধভাবে বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রম করার সময় পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের টহল দল শনিবার বিকেলে শিশুসহ ৩২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।