উঠানে ভাত খাওয়ার সময় কিশোরী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের কেশবপুরে সুমাইয়া ইয়াসমিন (১৩) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। উঠানে বসে ভাত খাওয়ার সময় রোববার দুপুরে তার পিঠে গুলিটি বিদ্ধ হয়।

সুমাইয়া কেশবপুরের বায়সা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে গুলি বের করেছেন চিকিৎসক।

আব্দুর রাজ্জাক জানান, তার মেয়ে উঠানে বসে ভাত খাচ্ছিল। এ সময় একটি গুলি এসে তার পিঠে লাগার সঙ্গে সঙ্গে সে মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার দিতে থাকে। স্বজনরা দ্রুত তার কাছে গিয়ে পিঠ দিয়ে রক্ত পড়া দেখতে পায়। ক্ষতস্থানে গুলি রয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হয়। এরপর তাকে যশোর হাসপাতালে নেয়া হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া জানান, মেয়েটির পিঠে এয়ারগানের গুলি লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হয়েছে।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।