কুমিল্লায় ৯ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ নারী, ৪ শিশু, একজন পুরুষসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসপি (সার্কেল) মাহমুদ হোসেনের নেতৃত্বে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার বেলা ১২টায় তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটক রোহিঙ্গাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।