কুমিল্লা সিটির কাউন্সিলর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০১ মার্চ ২০১৮

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াত নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর গাংচর এলাকার কাঠপট্টি থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মোশারফ হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, কাউন্সিলর মোশারফ হোসেনের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এ সব মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।