গোপালগঞ্জে মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৪ মার্চ ২০১৮

গোপালগঞ্জে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে ঝিলু মোল্লা (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার হরিদাসপুর সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝিলু মোল্লা সদর উপজেলার খাগাইল গ্রামের সূর্য মোল্লার ছেলে। তিনি বাবুর্চি ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঝিলু মোল্লা গোপালগঞ্জ শহর থেকে মাহেন্দ্রতে করে চন্দ্রদীঘলিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে হলে ঝিলুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপালের মর্গে পাঠায়েছে।

এস এম হুমাযূন কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।