মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৭ মার্চ ২০১৮

কুমিল্লায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার দায়ে জাকির হোসেন নামে মাদকাসক্ত এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার চতুর্থ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুন নাহার বেগম শিউলি বুধবার দুপুরে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতবাড়িয়া গ্রামের জাকির হোসেন (৩০) বিগত ২০১৬ সালের ১৭ মে তার মামিনুয়ারা বেগমের (৫২) কাছ থেকে নেশার জন্য টাকা চান। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করলে মাদকাসক্ত জাকির ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

আদালতের পিপি অ্যাডভোকেট রাজ্জাকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জাকিরের ছোট ভাই শাকিল বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।