বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২১ মার্চ ২০১৮

ভারতে পাচারকালে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৭৭ লাখ ১৬ হাজার টাকা। বুধবার সকালে সাদীপুর সীমান্তের মাঠ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ জানান, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠে অভিযান চালায়। উক্ত স্থানে স্বর্ণ হস্তান্তরের সময় বিজিবি ধাওয়া দিলে দুই পাচারকারী একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেটটি ক্যাম্পে এনে তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণ বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান হাবিলদার মামুনার রশিদ।

মো. জামাল হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।