চকরিয়ায় তামাক খেতে তরুণীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৮
ছবি-ফাইল

কক্সবাজারের চকরিয়ার তামাক খেত থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর লক্ষ্যারচর এলাকার বার আওলিয়া নগরের একটি তামাক খেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ডিউটি অফিসার এএসআই নুরুল আলম সিদ্দিকী জানান, নিহত মেয়েটির বয়স আনুমানিক ২০ বছর হবে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।