যশোরে পরিত্যক্ত ৮ রকেট লাঞ্চার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২২ মার্চ ২০১৮

যশোরের ঝিকরগাছায় পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের কৃষ্ণনগর মাঠপাড়া থেকে এসব রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর গ্রামের কৃষক আজিজুর রহমান ওলক্ষেতের বীজতলা তৈরি করতে গিয়ে এই রকেট লাঞ্চারের সন্ধান পান। এ সময় পুলিশকে জানালে তারা মাটি খুঁড়ে পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণনগর থানা পুলিশের এসআই নাজমুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে হয়তো এগুলো পাকবাহিনী পুঁতে রাখতে পারে। সেগুলো উদ্ধার করা হয়েছে।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।