আ.লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:১৪ এএম, ২৪ মার্চ ২০১৮

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত দলীয় কার্যালয়ের নিচতলার গলিতে ২টি ককটেল ও দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। দলীয় কার্যালয়ের নিচতলার গলিতে ককটেল দুটির বিস্ফোরণ ঘটলেও দলীয় কার্যালয়ের সামনের ককটেলটির বিস্ফোরণ হয়নি। তবে ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়।

পথচারী ও ব্যাবসায়ীরা দিক-বিদিক ছুটাছুটি করলে পুরা এলাকা ফাঁকা হয়ে যায়। খবর পেয়ে কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহাজাহান আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলীয় কার্যালয়ের সামনে পড়ে থাকা ককটেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে দেয়।

এ ব্যাপরে থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।