সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৬ মার্চ ২০১৮

যশোরে সন্ত্রাসী হামলার শিকার সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব হাসানের (২৬) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

শনিবার রাতে তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। রাকিবের মৃত্যুর খবরে শহরের মনিহার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয়রা।

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, যশোর সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব হাসান শনিবার রাতে শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় হামলার শিকার হন। এমপি আশ্রিত শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটন বাহিনীর সদস্য ডাকাত কামরুলের নেতৃত্বে রাকিবের ওপর হামলা করা হয়। পরে আহত অবস্থায় রাকিকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি কেএম আজমল হুদা জানান, রাকিবের মৃত্যুর খবরে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।