মঠবাড়িয়া বাজারে ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ মার্চ ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে শহরের কাপুড়িয়া পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঠবাড়িয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুর রহমান জানান, সকালে শহরের কাপুড়িয়া পট্টিতে থাকা ঝন্টু মালের মোমবাতি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া দমকল বাহিনী কর্মীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝন্টু মালের মোমবাতির কারখানা, পাঁচটি টিভি মেরামতের দোকান, টেইলার্স, চায়ের দোকান, ডেকরেটর পুড়ে গেছে।

মুন্নি ডেকরেটরের মালিক মাহাবুব মিয়ার দাবি, অগ্নিকাণ্ডে তার একারই ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপর ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকার মতো।

মঠবাড়িয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সুমন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভানোর কাজে অংশ নেয় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসান মামুন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।