বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী ইমলাদের
প্রতীকী ছবি
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমলাদ শেখ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার নীমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমলাদ শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের ডা. কেরামত শেখের ছেলে। তিনি দূর্গাপুর বাজারে সিমেন্টের ব্যবসা করতেন।
জানা গেছে, গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঢাকামুখী একটি বাস ইমলাদকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ূন কবীর/এফএ/এমএস