ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

ঝিনাইদহে সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে জেলার ৬টি উপজেলা থেকে ৭৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আহমেদ নাসিম আনসারী/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।