যশোরে নারীর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৭ জুলাই ২০১৫

যশোরে ‘নারীর প্রতি সহিংসতা রোধে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ‘নারীর জয়, সবার জয়’ শিরোনামে ইউএস এইড, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকে এইড’র সহযোগিতায় যশোর জেলা বিএনপির নারী নেতৃবৃন্দ এ সভার আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, মানবাধিকার কর্মী সরোয়ার হোসেন, নারী নেত্রী হাসিনা ইউসুফ, সাংস্কৃতিক কর্মী রওশন আরা রাসু, সাংবাদিক শাপলা রহমান, পাচারের শিকার নারী সাথী বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও নারীর প্রতি সহিংসতার তথ্য উপাত্ত উপস্থাপন করেন জেলা বিএনপি নেত্রী ফিরোজা বুলবুল কলি।  

মিলন রহমান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।