যশোরে ৫ লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ ট্রাক অটক
ফাইল ছবি
যশোরে ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা গদখালি থেকে ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়।
২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের খবর জানতে পেরে উক্ত স্থানে চোরাকারবারীরা বরিশাল-ট-১১-০১৩৮ ট্রাকটি ফেলে পালিয়ে যান। এসময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৯৯৬ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে যশোর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মিলন রহমান/এমজেড/এমএস