টেকনাফে বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১১ মে ২০১৮

কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩৬ ক্যান বিয়ার এবং ১৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে র‌্যাব-৭ এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮), চৌধুরীপাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে মো. শামসুল আলম (৪৯) ও সদর ইউনিয়নের শিলবনিয়াপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবুল কালাম প্রকাশ কালাইয়া (৩০)।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা টেকনাফ পৌরসভা উত্তর জালিয়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রেজাউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে।

কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, মাদকসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক কতে পারেনি তারা।

বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) কাজী মনজুরুল ইসলাম জানান, বিজিবি-২ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নায়েক সুবেদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নয়াপাড়া ফরেস্ট অফিস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।