টেকনাফে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহী ভটভটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ওই ভটভটি আটক করেছে পুলিশ।
হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকার প্রধান সড়কে রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২০) কাঞ্জরপাড়ার জাফর আলমের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে উখিয়ার কুতুপালং থেকে টেকনাফগামী যাত্রীবাহী ভটভটি কাঞ্জরপাড়া এলাকায় মেহেদী হাসানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মেহেদী হাসান নিহত হন।
টেকনাফ থানা পুলিশের ওসি রনজিত বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার ও ভটভটিসহ চালককে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর