ছোট মেয়েকে বাড়িতে রেখে সবাই বিয়ের অনুষ্ঠানে, অতঃপর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৩ মে ২০১৮
ছবি-প্রতীকী

কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার এক বখাটের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বুড়িপুকুরের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে আবদুল কাদের মধু (২০) নামে ওই বখাটের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আবদুল কাদের মদু চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ খন্দকারপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে ওই ছাত্রীকে বাড়িতে একা রেখে পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। মেয়েটি একা বিকেলে বাড়ির বারান্দায় বসেছিল। এ সময় আবদুল কাদের তাদের বাড়ির পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বাড়িতে কেউ নাই বুঝতে পেরে ভেতরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের এলাকার লোকজন ছুটে আসলে বখাটে আবদুল কাদের পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসাকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আছড়ের চিহ্ন দেখা গেছে। ডাক্তারি রিপোর্ট পেলে ধর্ষণ হয়েছে কি-না জানা যাবে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।