৩ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৫ মে ২০১৮

কক্সবাজারের টেকনাফে এবার যাত্রীবাহী সিএনজি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে সে সময় বস্তাবন্দি ইয়াবাগুলো রেখেই পালিয়ে যায় তিন পাচারকারী। মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নেটংপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে তথ্য ছিল নাফ নদীর তীর হয়ে সিএনজিযোগে ইয়াবা চালান কক্সবাজারে পাচার হবে। সেই সূূূত্রে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে বিশেষ টহল দল ওৎপেতে থাকে। রাতে ওইপথে একটি সিএনজি এলে বিজিবি সেটি থামায়। কিন্তু সেসময় সিএনজিচালক ও দুই আরোহী দৌড়ে পালিয়ে যায়। তবে তারা সিএনজির ভেতরে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে যায়। পরে বস্তা দুটিতে তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত অধিনায়ক কাজী মনজুরুল আলম বলেন, সিএনজিটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। ইয়াবাগুলো পরে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।