উখিয়ায় ট্রাকচাপায় টমটম চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৯ মে ২০১৮
ছবি-প্রতীকী

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় শনিবার সকালে ট্রাকচাপায় এক টমটম চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন টমটমের দুই যাত্রী।

নিহত রিদুয়ানুর রহমান বাবু (১৮) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পূর্বডিগলিয়াপালং গ্রামের নুরুল হক সওদাগরের ছেলে।

এ সময় আহত হয়েছেন টমটমের যাত্রী একই এলাকায় জালাল আহমদের ছেলে আবদুল আলম (২৮) ও ছৈয়দ আহমদের ছেলে শাহ আলম (১৫)। আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উখিয়া থানা পুলিশ জানায়, শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ (শহীদ এটিএম জাফর আলম) আরকান সড়কের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বাজারে যাচ্ছিল একটি পণ্যবোঝাই ট্রাক। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টমটমকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে টমটম চালক রিদুয়ানুর রহমান বাবু মারা যায়।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ট্রাকচাপায় টমটমটি দুমড়ে মুচড়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।