সোনারগাঁয়ে পুলিশ-ডাকাত সংঘর্ষ, দুই পুলিশসহ আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৩ মে ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে দুই ডাকাত গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চার ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাখালী এলাকায় বুধবার ভোরে ১০-১২ জনের একটি ডাকাত দল বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ডাকাতদের গুলি বর্ষণ করে।

এতে সোনারগাঁয়ের নানাখী গ্রামের আব্দুলের ছেলে ডাকাত ইমন ও একই গ্রামের রাশেদ মিয়ার ছেলে ডাকাত আবু নাইম গুলিবিদ্ধ হন। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় নানাখী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সাকিব ও জসীমউদ্দিনের ছেলে হৃদয় হাসান শান্তকে গ্রেফতার করা হয়। পরে গুলিবিদ্ধ ডাকাত আবু নাইম ও ইমন এবং আহত পুলিশ সদস্য আওলাদ ও বাহারউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।