চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসির পুরস্কার পেলেন রনজিত বড়ুয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৩ মে ২০১৮

২৫ ফেব্রয়ারি টেকনাফ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হিসেবে যোগ দেয়ার পর থেকে গত দুই মাসে তার নেতৃত্বে ১৬ লাখ ইয়াবা এবং ১৩টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ কারণে এপ্রিল মাসে কক্সবাজার জেলার ৮ থানার মাঝে মাদক ও অস্ত্র উদ্ধারে সবার থেকে এগিয়ে থাকায় সেরা ওসি হন রনজিত কুমার বড়ুয়া।

বুধবার দুপুরে চট্টগ্রাম রেন্জ অফিস সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জের মাসিক ক্রাইম কনফারেন্স মাদক ও অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করেন ডিআইজি ড. এস এম মনিরুজ উজ-জামান ।

চট্টগ্রাম রেঞ্জের মাসিক আইনশৃংখলা পর্যালোচনা বৈঠকেও পুরো চট্টগ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি।

গত দুই মাসে উদ্ধার হওয়া ইয়াবা পুলিশের হাতে পূর্বে জব্দ হওয়া ইয়াবার চেয়ে কয়েকগুণ বেশি হওয়ায় টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়াকে চট্টগ্রাম রেঞ্জের বেস্ট ওসি হিসেবে পুরষ্কৃত করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এস এম রোকনউদ্দিন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, কক্সবাজার জেলার পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনসহ সকল জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাস্টেট এন্ড ওয়েল ফেয়ার) নিস্কৃতি চাকমা ও সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার) মোস্তাফিজুর রহমান।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ভাল কাজের স্বীকৃতি সব সময় আনন্দের। প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স যুদ্ধে অব্যাহত সংগ্রামে সকলের সহযোগীতা দরকার।

সায়ীদ আলমগীর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।