কক্সবাজারে মহাসড়কের পাশে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৮ জুন ২০১৮

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও চাঁন্দের ঘোনা পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুর ইসলাম জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই চঞ্চল সিংহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল লালশরিয়া পাড়াস্থ আরকান সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার ও সুরহতাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে- কোনো যানবাহনের ধাক্কায় বা কারও জখমে তার প্রাণ গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।