মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের সভাপতি মাঈন, সম্পাদক রনি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:১৪ এএম, ২৫ মার্চ ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘শতাব্দী ক্লাব’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে এম মাঈন উদ্দিনকে সভাপতি এবং রনি ভৌমিক সাধারণ সম্পাদক করা হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসাইন, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন শাহিন, জিয়াউল হক আজাদ। যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, আশরাফ রুবাই, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আদিল রায়হান, সহ-অর্থ সম্পাদক শোয়েব হাসান, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, সহশিক্ষা সম্পাদক মো. শামসুদ্দোহা হাসান, মো. মুনতাসির আলম, ক্রীড়া সম্পাদক আবির হাসান আলবি, সহক্রীড়া সম্পাদক আবু সাব্বির রাইহান, সানাউল্লাহ নাহিয়ান।

এছাড়া প্রচার সম্পাদক মো. নাকিব খান ভুঁইয়া, সহপ্রচার সম্পাদক মো. আবু হাসনাত, কৃষিবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দীন, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার, সহদপ্তর সম্পাদক রুপন নাথ, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মো. তানজিম মুহিত, সহ-স্বাস্থ্য, সেবা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ।

কমিটিতে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে শতাব্দী ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।