উখিয়ার কৃষকদের মাঝে ধান মাড়াইকল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ জুন ২০১৮

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নত প্রযুুক্তিতে তৈরি ধানমাড়াই কল বিতরণ করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

শনিবার উখিয়া উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে কৃষকদের মাঝে এসব ধানমাড়াই কল বিতরণ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে ৬০ গ্রুপের মধ্যে ১২০টি ধানমাড়াই কল বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার সম্পূর্ণ ভর্তূকি দিয়ে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ধান মাড়াইকল বিতরণ করছে।

তিনি বলেন, উখিয়ায় আশ্রিত রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এসব ধান মাড়াইকল দেয়া হচ্ছে। যা দিয়ে অল্পসময়ে কম ব্যয়ে ধান গোলায় তুলতে পারবে কৃষকরা।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) একেরামূল ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ইমার্জেন্সি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফিটার এগ্নিও, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।