কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১০ জুন ২০১৮

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী বৈদ্যপাড়া জামে মসজিদের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মৃত মাইনুল কবির (১০) ইসলামাবাদের পূর্ব বোয়ালখালী ৫ নং ওয়ার্ডের বৈদ্যপাড়া গ্রামের নুরুল কবিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে মাইনুল কবির নিখোঁজ হয়। তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। রোববার সকালে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শনিবার সন্ধ্যায় সবার অজান্তে বাড়ির পাশের মসজিদের পুকুরে সে পড়ে যায়।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি পরিবার ও এলাকায় শোকের ছায়া ফেলেছে।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।