কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২২ জুন ২০১৮
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী আরফাত (২০) চট্টগ্রামের হালিশহরের আমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, শুক্রবার সকালে নিহত আরফাত ৪-৫ বন্ধু মিলে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়। এসময় অন্যান্য সহযাত্রীরা লাইফগারডের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে তা হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।