কুমিল্লায় বালুর গর্তে পড়ে স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২০ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লার বুড়িচংয়ে বালু তোলার গর্তে পড়ে ফাহমিদা আক্তার রাইসা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাইসা বুড়িচং উপজেলার খোদাইতলী গ্রামের রবিউল হোসেনের মেয়ে। সে স্থানীয় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে হাঁস আনতে বাড়ির পাশের সাদেক ভাণ্ডারির জমির পাড়ে যায় রাইসা। এ সময় সে পা পিছলে হুমায়ুন মেম্বারের ড্রেজার দিয়ে জমি থেকে বালু তোলার গর্তে পড়ে যায়। তাকে তুলতে গর্তে নামেন প্রতিবেশী আবদুল আজিজের মেয়ে হেলেনা আক্তার (৪০)। তিনি পানিতে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। তবে রাইসাকে তখনো খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা রাতে রাইসার মরদেহ উদ্ধার করে। গর্তে পড়ে স্কুল ছাত্রী নিহতের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, এ ঘটনায় ড্রেজার পরিচালনার সংশ্লিষ্ট চার জনকে আটক করা হয়েছে।

মো.কামাল উদ্দিন/এএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।