নড়াইলে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:২৫ পিএম, ২০ মার্চ ২০২৬
ছবি- সংগৃহীত

নড়াইলে পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোছা. নূরে জান্নাতুল সোনিয়া (২৬) নামের এক পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য মোছা. নূরে জান্নাতুল সোনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রের জানা গেছে, তিনি কয়েকদিন যাবৎ মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

নড়াইলের ‍পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার মোছা. নূরে জান্নাতুল সোনিয়া ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সঙ্গে পেচিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে আজ দুপুরে নড়াইল পুলিশ লাইন্স প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্য রওয়া হন।

হাফিজুল নিলু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।