নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:২৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মোক্তার হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থতাবোধ করলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষের দাবি, সে মাদকাসক্ত ছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা গেছে।

নিহত মোক্তার হোসেন সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। সোনারগাঁ থানার মাদক মামলায় ৫ মে থেকে তিনি কারাগারে ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার সুভাস ঘোষ জানান, মোক্তার হোসেন মাদকাসক্ত হওয়ায় কারাগারের ভেতরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে চিকিৎসা দেয়া হয়। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সে অসুস্থ হলে পরলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।