স্কুলছাত্রীকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খোকন মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পোনা কাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার খোকন মোল্যা ওই গ্রামের আব্দুর ছত্তার মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রতিবেশী খোকন মোল্যা উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার রাত ৯টার দিকে খোকন মোল্যা ওই ছাত্রীর বাড়িতে প্রবেশ করে। এ সময় খোকন ছাত্রীর মুখ চেপে ধরে এবং গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির দক্ষিণ পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। ছাত্রী চিৎকার দিলে তার মা এগিয়ে গেলে খোকন পালিয়ে যায়।

শনিবার এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় ধর্ষণ মামলা করেন। পরে এ ঘটনায় জড়িত খোকন মোল্যাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এএসআই রতন বৈরাগী হোসেন বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এরই মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার-নিরীক্ষা জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।