মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

গোপালগঞ্জর কাশিয়ানী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাড়িচাপায় সেতু খানম (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গাড়ি চালক হারুন অর রশিদকে (৪৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পিংগলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু উপজেলার রাজপাট গ্রামের ওয়ারলেছ শরীফের মেয়ে ও রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, চর পিংগলিয়া গ্রামে চাচার বাড়িতে বেড়াতে আসে সেতু। সকালে সেখান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এস এম হুমায়ূন কবীর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।