বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্রকে ফুলের নৌকা দিয়ে বরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলকে ফুলের নৌকা দিয়ে বরণ করে করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল শেখের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের নৌকা দিয়ে বরণ করে নেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ সালাউদ্দিন জুয়েল। দুপুরে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর হালিম, সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ, এসএম ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, মো. বাবুল শেখ, সোলায়মান বিশ্বাস, শেখ তোজাম্মেল হোসেন টুটুল, বিএম এমদাদুল হকসহ খুলনা এবং গোপালগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।