মাছ চুরি ঠেকানোর ফাঁদে প্রাণ গেলে কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০২ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জসিম মোল্লা (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নিজড়া মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম মোল্লা মোল্লাকান্দি গ্রামের আকবর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য ঘের মালিক নাসিম মোল্লা মাছ চুরি ঠেকাতে তার ঘেরের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইন ফেলে রাখেন। শুক্রবার সকালে জসিম মোল্লা ঘের পাড় দিয়ে যাওয়ার সময় ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে তার পা জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।