৪ দিন পর পুকুরে ভেসে উঠলো হাত-পা বাঁধা মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে ৪ দিন নিখোঁজের পর আমজাদ আলী (৪৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নিহতের বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আমজাদ ভাদেশ্বর ইউপির মাইজভাগ গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

ছামির মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।