ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকার তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

জানা যায়, সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।

Rhd

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন, সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শেখ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আজিজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. সোলাইমান, সার্ভেয়ার হুমায়ুন কবির ও সোহাগ মাহমুদ প্রমুখ।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শেখ বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বুধবার সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকার প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সানারপাড় এলাকায় নির্মিত একটি দোতলা ভবন গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া মহাসড়কের ওপর বসানো ১২-১৩টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।